Header Ads

২০ বছর ধরে প্রেমিকার অপেক্ষায় রেলস্টেশনে এই প্রেমিক | Bangla News

২০ বছর ধরে প্রেমিকার অপেক্ষায় রেলস্টেশনে এই প্রেমিক | Bangla News | #Mofiz_Reporter

প্রিয় মানুষটির জন্য অপেক্ষার প্রহরগুলো সবসময় মধুর হয়।  এই মধুর অপেক্ষাকে ঘিরে হাজারো কাব্য-গল্প-গান যুগ যুগ ধরে অনুরণন তুলেছে মানুষের মনে।  কিন্তু সেই অপেক্ষা যদি হয় ২০ বছরের?

এমনই এক অপেক্ষার ঘটনার সাক্ষী তাইওয়ানের তাইনান শহরের বাসিন্দারা।  ২০ বছরের বেশি সময় ধরে ওই শহরের একটি রেলস্টেশনে প্রেমিকার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ৪৭ বছর বয়সী অহ জি।

থাইল্যান্ডের অনলাইন অডিটিসেন্ট্রালডটকমের এক সংবাদদাতা ছয় মাস অপেক্ষা করে অহ জির কাছ থেকে জানতে
পেরেছেন, এই রেলস্টেশনেই ২০ বছর আগের একদিন প্রেমিকা তাঁকে ছেড়ে গিয়েছিল।  ছেড়ে যাওয়ার সময় বলেছিল, ‘অপেক্ষায় থেকো আমার জন্য। ’ আর অহ জি কথা দিয়েছিলেন, ‘সারা জীবন থাকব তোমার অপেক্ষায়। ’ ওই কথাটিকেই আঁকড়ে ধরে দুই দশক ধরে প্রেমিকার অপেক্ষায় আছেন জি।




আমার চ্যানেল এর নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য Subscribe করুন এবং Subscribe এর পাশে যে গেয়ার আইকোন আছে সেটাতে ওকে করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও এর আপডেট পেয়ে যাবেন

https://www.youtube.com/channel/UCgJ7JHMvC7T7LEhSUZHcfzQ

তবে এই প্রেমিক কিন্তু জানেন না, সে মেয়েটি কোথায় থাকে, এখন কী অবস্থায় আছে কিংবা সে অন্য কারো হয়ে গেছে কি না? এসব প্রশ্ন জিজ্ঞেস করাতে তিনি ওই সাংবাদিকের ওপর ক্ষেপে যান এবং সরাসরি মুখের ওপর বলে দেন তিনি এ  ব্যাপারে কোনো কথা বলবেন না।

২০ বছর ধরে যাঁরা তাইনান স্টেশনে নিয়মিত আসা-যাওয়া করছেন, তাঁদেরই একজন ৬১ বছর বয়সী শো জে পি।  তিনি বলেন, ‘২০ বছরে ধরে আমি যত দিন স্টেশনে এসেছি, প্রতিদিনই তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখেছি।  প্রথম কয়েক বছর তিনি অপেক্ষা করতেন রেলস্টেশনে ঢোকার মুখের একটি সিঁড়ির পাশে।  আর গত চার-পাঁচ বছর ধরে তিনি স্টেশন থেকে বের হওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকেন।  সেখানে দাঁড়িয়েই স্টেশন থেকে বেরিয়ে আসা মানুষগুলোকে দেখেন তিনি।  মানুষের মুখে কাকে যেন খোঁজেন। ঝড়-বৃষ্টি-তুষারপাত কোনোকিছুতেই তাঁর এই রুটিনের নড়চড় হয়নি।  শুনেছি এই স্টেশনেই থাকেন তিনি।

এত বছরে তাই স্টেশনের যাত্রীদের সবারই পরিচিত মুখ হয়ে গেছেন প্রেমিক অহ জি।  এখন স্টেশন থেকে বের হওয়ার পথে অনেকেই তাঁর কুশল জিজ্ঞেস করেন।  অনেকে তাঁকে খাবার দিয়ে যান।

No comments

Powered by Blogger.