Header Ads

যেভাবে চিনবেন কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরু

যেভাবে চিনবেন কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরু 

আর মাত্র ক’দিন বাকি মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদী পশু কৃত্রিম উপায়ে মোটাতাজা করতে ব্যস্ত হয়ে পড়ে ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের জমজমাট ব্যবসা হয়। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে পশুর হাটে-বাজারে মোটাতাজাকরণ পশু সরবরাহ করে থাকেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মূত্রনালী ও যকৃতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এসব পশু কেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মোটাতাজাকরণ গবাদী পশু চেনার কিছু উপায় রয়েছে।




আমার চ্যানেল এর নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য Subscribe করুন এবং Subscribe এর পাশে যে গেয়ার আইকোন আছে সেটাতে ওকে করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও এর আপডেট পেয়ে যাবেন https://www.youtube.com/channel/UCgJ7JHMvC7T7LEhSUZHcfzQ

যেগুলো জানা থাকলে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সুস্থ গরু চিনতে যা করবেন কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে ওই স্থানের মাংস স্বাভাবিক হতে অনেক সময় লাগে। কিন্তু স্বাভাবিকভাবে মোটা গবাদী পশুর ক্ষেত্রে দ্রুতই মাংস স্বাভাবিক হয়। স্বাভাবিকভাবে যেসব গরু বা ছাগল মোটাতাজা হয় সেগুলো খুবই চটপটে হয়। কিন্তু কৃত্রিম উপায়ে ওষুধের মাধ্যমে যেসব গরু বা ছাগল মোটাতাজা করা হয় সেগুলো নড়াচড়া কম করে। এজন্য সন্দেহ হলে ওইসব পশু যদি শুয়ে থাকে তাহলে উচিত হবে তাকে হাঁটিয়ে দেখা। কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরু দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। একটু হাঁটলেই হাঁপায়। খুবই ক্লান্ত দেখায়। ইনজেকশন দেয়া গরুর রানের মাংস নরম হয়। স্বাভাবিকভাবে যেসব গরু মোটা হয় সেগুলোর রানের মাংস শক্ত হয়। হাটে যাওয়ার পর উশকোখুশকো, চামড়ার ওপর দিয়ে হাড় বেরিয়ে পড়া পশু কিনতে চেষ্টা করুন। এগুলো কোনোরকম কৃত্রিম উপায় ছাড়াই বাজারে সরবরাহ করা হয়। চকচক করা গরু বা ছাগলকে দেয়া হয় ইনজেকশন। এছাড়া যেসব গরুর মুখে কম লালা বা ফেনা থাকে সেই গরু কেনার চেষ্টা করুন। এগুলো কৃত্রিম উপায়ে মোটা করা পশু নয়।

No comments

Powered by Blogger.