বিরাট ,ধোনি নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের ক্যাপ্টেন কে জানেন?
বিরাট ,ধোনি নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের ক্যাপ্টেন কে জানেন?
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ভারতের হোম সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি ওয়ান ডে খেলার পাশাপাশি তিনটে টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বিরাটরা। চেন্নাই, কলকাতা, ইন্দোর, বেঙ্গালুরু এবং নাগপুরে হবে এই পাঁচটি ওয়ানডে। তিনটে টি-টোয়েন্টির জন্য ভেন্যু বাছা হয়েছে দিল্লি, রাজকোট ও তিরুঅনন্তপুরমকে।
অজিদের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছোট সিরিজ ঘোষণা করা হয়েছে। ভারত তিনটে করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে।
পুরোদস্তুর সিরিজ শুরুর আগে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে অসিরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই দলের নেতৃত্বে দেখা যাবে গুরকিরত সিংহ মানকে। পাশাপাশি সেই একাদশে রাখা হয়েছে বেশ কিছু বিস্মৃতপ্রায় ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, রাহিল শাহ, নীতিশ রানার মতো ক্রিকেটাররা।

No comments