Header Ads

কাশবনের অপূর্ব সমারোহ ডেমরায়! Latest Bangla News

কাশবন মানেই এখন আমাদের কাছে উত্তরার দিয়াবাড়ি অথবা বারিধারার ৩০০ ফিট সড়ক। তবে প্রতিবার কাশের শুভ্রতা জেগে ওঠার সাথে সাথেই এখানে এত লোক সমাগম হয় যে শান্তিময় কাশবন দেখতে যেয়ে হয়রানি হয় চরম। ভিড়, গরম, হকার, হট্টগোল, খাবারের চড়া দাম সব মিলিয়ে মন বলে ওঠে, 'কাশবন দূর থেকেই সুন্দর'! 
নাহ! কাছে থাকেও অপূর্ব লাগে কাশবন। সেজন্য চলে যান ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশে আমুলিয়া মডেল টাউনে। ইতিমধ্যেই কাশের চাদরে শুভ্র সতেজ হয়ে উঠেছে জায়গাটি। এমন সময়ে আকাশী রঙের শাড়ি আর হাতভর্তি রেশমি চুড়ি পরে বেড়াতে যাওয়া চাই-ই চাই! সাথে তোলা চাই অসংখ্য সুন্দর ঝকঝকে কিছু ছবি।
জায়গাটি দিনের বেলা যথেষ্ট নিরাপদ।
কাশবনে সতর্কতা-
১। অবশ্যই হালকা রঙের পোশাক পরুন। কাশ ফুল কাপড়ে লেগে যায়। আপনার পোশাক গাঢ রঙের হলে কাশবনে বেড়ানো শেষে বাড়ি ফেরাটা বিব্রতকর হতে পারে।
২। গাঢ় রঙের পোশাক পরতে চাইলে বেছে নিন সিন্থেটিক কাপড়ের পোশাক। কাশ ফুল বা কাশ বনের কাটা কম আটকাবে তাহলে।
৩। কাশবনে যাওয়ার আগে আবহাওয়া দেখে যান। বৃষ্টিতে কাশ ফুল একদম নষ্ট হয়ে যায়। বৃষ্টি হওয়ার কয়েকদিন পর যান। তাহলে সতেজ ফুল দেখতে পাবেন।
যেভাবে যাবেন: 
গুলিস্তান থেকে বা অইদিকের পথে আসতে হলে ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়াটার আসবেন। ভাড়া নেবে ৩০টাকা। তারপর সেখান থেকে রামপুরাগামী রাস্তার দিকে রিক্সা ৩০ টাকা নেবে। আর বাসে/লেগুনা করে গেলে ৫ টাকা নেবে। আমুলিয়া মডেল টাউন বললেই নামিয়ে দেবে।

আবার রামপুরা ব্রিজের উপর দিয়েও আসতে পারবেন। সেখান থেকে ডেমরা স্টাফ কোয়াটারগামী বাসে করে আসবেন। গাড়ী রামপুরা বনশ্রী হয়ে আসে। আমুলিয়া মডেল টাউনের সামনে বললেই নামিয়ে দিবে। ভাড়া নিবে ২৫ টাকা।

No comments

Powered by Blogger.