Header Ads

বোঁটাযুক্ত ফল আকৃতির ডিম | Latest Bangla News

আসাদুজ্জামান মিঠু : সকালে ঘুম থেকে উঠেই মাসুদ সরকার ও তার পরিবারের
মানুষের চোখ কপালে। কয়েকদিন আগে হাট থেকে মুরগি কিনে নিয়ে এসেছিলেন।
মঙ্গলবার সেই মুরগি ডিম পেড়েছে। মুরগি ডিম পাড়বে এটাই তো স্বাভাবিক।

কিন্তু মাসুদ সরকারের বাড়ির মুরগি যে ডিম পেড়েছে তার আকৃতি অবাক করার
মতো। ডিমের সঙ্গে এক আঙ্গুল মতো লম্বা বোঁটা। ছফেদা ফলের আকৃতির ওই ডিম
এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাজশাহীর তানোর উপজেলার
মুণ্ডুমালা গ্রামের মাসুদ সরকারের (৪৫) বাড়িতে এ ঘটনা ঘটে। ফল আকারের ডিমটি
দেখতে তার বাড়িতে মানুষের ভিড় জমে।

মাসুদ সরকার জানান, সোমবার হাট থেকে ২৭০ টাকা দিয়ে একটি মুরগি কিনে নিয়ে
এসেছিলাম। বাড়িতে পোষার জন্য মুরগিটি কেনা। পরের দিনই মুরগিটি ডিম পাড়ে।
সকালে ডিম দেখে তো বাড়ির মানুষের চোখ কপালে। ডিমের সঙ্গে এক আঙ্গুল বোঁটা।






তিনি আরো জানান, সংবাদটি ছড়িয়ে পড়া মাত্রই আশেপাশের মানুষ বাড়িতে ভিড় জমাতে থাকে।



No comments

Powered by Blogger.