Header Ads

পপ গায়িকা মিলার ডিভোর্স নিয়ে মিলা যা বললেন | Singer mila talk about h...

টানা ১০ বছরের প্রেমের সম্পর্ক। চারমাস আগে চলতি বছরের ১২ই মে পারিবারিক ভাবেই প্রেমিক পারভেজ সানজারির সঙ্গে বিয়ে হয় পপ গায়িকা মিলার। এখনও মধুচন্দ্রিমার রেশ কাটেনি।এর মধ্যেই ভাঙ্গনের শিরোনাম হতে হচ্ছে এ তারকার। গতকাল আনুষ্ঠানিকভাবে বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়েছে বলে গুঞ্জন উঠে। আর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে।
ডিভোর্সের কারণ হিসেবে গণমাধ্যমে বলা হয়, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হতো দুজনের। এদিকে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে টানাপোড়েন চলছিলো তার। মূলত মানসিকতা মিলছিলো না তাদের। এ কারণে অশান্তি শুরু হয় সংসারে।
এ প্রসঙ্গে জানতে সময়ের কণ্ঠস্বরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মিলা বলেন, আমাদের কোন ডিভোর্স হয়নি। আমি জানিনা এরা কোথায় এই সব নিউজ পেল। বানোয়াট কারন উল্লেখ করে এসব নিউজ প্রকাশ করছে।
গণমাধ্যমের উপর চটে গিয়ে তিনি আরও বলেন, ডিভোর্স কি বললেই হয়ে গেল? যারা বানোয়াট মনগড়া নিউজ ছড়াচ্ছেন তাদের বলবো আল্লাহর রস্তে মনগড়া নিউজ করে ভিভ্রান্তিতে ফেলবেন না।

No comments

Powered by Blogger.