রোজগারের অর্ধেকটা দিয়ে স্কুল চালান চা বিক্রেতা ডি প্রকাশ ভিডিও | Bangla News
রোজগারের অর্ধেকটা দিয়ে স্কুল চালান চা বিক্রেতা ডি প্রকাশ ভিডিও | Bangla News
আমার চ্যানেল এর নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য Subscribe করুন এবং Subscribe এর পাশে যে গেয়ার আইকোন আছে সেটাতে ওকে করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও এর আপডেট পেয়ে যাবেন
https://www.youtube.com/channel/UCgJ7JHMvC7T7LEhSUZHcfzQ
পৃথিবীতে মহান কিছু করার জন্য অঢেল টাকা পয়সার দরকার পড়ে না। শুধু দরকার একটি বড় মনের। যা সবার মধ্যে থাকেওনা। আর যাদের মধ্যে বড় কিছু করার ইচ্ছা থাকে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ ভারতের কটকের চা বিক্রেতা ডি প্রকাশ। রোজগার বলতে চা দোকান। নিজে পড়ালেখা না করতে পারার হতাশা দূর করেন নিজের রোজগারের টাকায় বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে।নিজের রোজগারের অর্ধেকটা প্রতি মাসে নিয়ম করে খরচ করেন গরিব বাচ্চাদের পড়াশোনার পেছনে। ভারতের ওড়িশ্যা রাজ্যের কটকে তার টাকাতেই চলে দুঃস্থ বাচ্চাদের স্কুল। যেখানে এখন শিক্ষার্থীর সংখ্যা ৭০ এর ও বেশী। সবাই যখন আরও বেশি টাকার পিছনে সারাদিন দৌড়ে চলেছেন, তখন সবার নজর এড়িয়ে মহৎ কাজ করে যাচ্ছেন এই বৃদ্ধ। শিক্ষার আলো দেখাচ্ছেন গরীব ছেলেমেয়েদের।মাত্র সাত বছর বয়সেই হাতে তুলে নিতে হয়েছিল চায়ের কেটলি। স্টেশনে দাঁড়ানো দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কাছে চা বিক্রি করতে করতে প্রকাশের বড় হয়ে ওঠা। এছাড়াও বাবার সাথে দোকানে সময় দিতেন। ডি প্রকাশ বলে, ছাত্র হিসেবে আমি একদম খারাপ ছিলাম না। কিন্তু পড়াশোনায় সময় দিতে পারিনি।৫৮ বছর বয়সী প্রকাশ শৈশব শিক্ষার সেই শূন্যস্থান আজ পূরণ করেন গরিব বাচ্চাদের পড়ার ব্যবস্থা করে। না, তাঁর টাকা নিয়ে কোনও আগ্রহ নেই। এতগুলো শিশুর মুখে হাঁসি ফোটাতে পেরেছেন এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দের। এছাড়া নিয়মিত রক্তদানও করেন তিনি। তাঁর পড়াশোনা করা হয়নি, তাতে কি? এতগুলো শিশুর মধ্যে দিয়ে এ বিশ্বের জন্য অনেক বড় অবদান রেখে যাচ্ছেন তিনি। ভিডিওতে শুনুন তার নিজের মুখে সেই গল্প…
No comments