Header Ads

দ্বিতীয় স্বামীর সঙ্গেও শ্রাবন্তীর বিচ্ছেদ! Bangla news

দ্বিতীয় স্বামীর সঙ্গেও শ্রাবন্তীর বিচ্ছেদ! Bangla news

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সংসারে আবারও ভাঙন ধরছে! গত এক মাস ধরে এমন গুঞ্জনেগোটা ইন্ডাস্ট্রিতে। স্বামী কৃষেণ ব্রজের সঙ্গে নাকি তার সম্পর্ক ভালো যাচ্ছে না। আপাতদৃষ্টিতে সুখী এই দম্পতির ঘরে নাকি কলহ বাসা বেঁধেছে!




আমার চ্যানেল এর নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য Subscribe করুন এবং Subscribe এর পাশে যে গেয়ার আইকোন আছে সেটাতে ওকে করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও এর আপডেট পেয়ে যাবেন

https://www.youtube.com/channel/UCgJ7JHMvC7T7LEhSUZHcfzQ


খবরের সূত্রপাত ফেসবুকে। প্রায় দু’মাস আগে থেকেই স্বামী কৃষেণ শ্রাবন্তী বা শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সঙ্গে ছবি আপলোড না করে নিজের লোকজনের সঙ্গে ছবি আপলোড করা শুরু করেন। প্রথম দিকে কেউ ব্যাপারটি আমলে নেননি। কিন্তু যখন ব্যাপারটা প্রায় রোজকার ঘটনাতে গিয়ে পরিণত হয়, তখন প্রথম ভ্রু কুঁচকোনো শুরু হয় ইন্ডাস্ট্রিতে।

এই সুত্রে বিয়ের পরবর্তী সময়ের একটি ঘটনা চলে আসে। কৃষেণকে নিয়ে একটি ছবি করার ঘোষণা দেন শ্রাবন্ত্রী। প্রযোজকসহ সেই খবর ঘটা করে জানিয়েছিলেন তিনি। ছবির অর্ধেক লগ্নি করার কথা ছিলো কৃষেণের। কিন্তু সেই অর্থ কৃষেণ জোগাড় করতে পারেননি। ব্যাপারটা নিয়ে কিছুটা মনমালিন্যের গুঞ্জন শোনা গিয়েছিলো। এর কিছুদিন পর থেকে তারা আলাদা আলাদা থাকতে শুরু করেন। শ্রাবন্তী থাকছেন তাঁর বাবা মা ও ছেলের সঙ্গে। আর কৃষেণ নিজের পরিবারের সঙ্গে।সেই সাথে শ্রাবন্তী নাকি কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে দুঃখও করেছেন, বারবার সম্পর্ক সংক্রান্ত এই দুর্ভোগে পড়া নিয়ে।

শ্রাবন্তী-কৃষেণের সম্পর্ক যে ঠিক নেই, সেটা আরও স্পষ্ট হয় শ্রাবন্তীর জন্মদিনে। সবাই হাজির হলেও শ্রাবন্তীর জন্মদিনে দেখা যায়নি স্বামী কৃষেণকে। এই নিয়ে শ্রাবন্তী কাছের মানুষদের কাছে দুঃখপ্রকাশ করেন।

সম্প্রতি বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি এই নায়িকা। তবে বিচ্ছেদের পথে আগানোর বিষয়টি অস্বীকার করেছেন কৃষাণ। তিনি বলেন, দেখুন কিছু সমস্যা হয়েছিল। আমরা ঠিক করে নিয়েছি কথা বলে।

No comments

Powered by Blogger.